1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

কাপ্তাই বাঁধের পানি ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

রাঙামাটি কাপ্তাইস্থ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পীলওয়ে ৬ ইঞ্চে করে রোববার সকালে খুলে দেয়া হবে।

শনিবার (২৪ আগস্ট) দিনগত রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও স্পিলওয়ে খোলার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের শনিবার দিনগত রাত পৌনে ১১টায় এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রোববার (২৫ আগস্ট) সকালে প্রাথমিকভাবে ১৬টি স্পীলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেয়া হবে। এতে প্রতি সেকেন্ডে  ৯ হাজার কিউসেক পানি অনুৎপাদন ব্যয়ে যাবে।

যদি প্রয়োজন দেখা দেয় ৪/৫ ঘণ্টা পর স্পীলওয়েগুলো ১ ফুট খুলে দেয়া হবে।

১ ফুট পানি নিস্কাশন করা হলে, প্রতি সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি অনুৎপাদন ব্যয় হিসেবে গণ্য।

বর্তমান বিদ্যুৎ কেন্দ্রটির ৫ ইউনিটে মোট উৎপাদন ২২০ মেগাওয়াট। প্রকল্প বাঁধের ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। হ্রদে পানির স্তর ১০৮ এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক ভাটি অঞ্চলে ক্ষয়ক্ষতি বিষয়ে সময়ের আলোকে বলেন, বাঁধের নিরাপত্তায় ১৬ টি স্পীলওয়ে ১ ফুট করে খুলে দিয়ে হ্রদের পানি নিস্কাশন করলে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়াস্থ গুমাই বিল তলিয়ে যাবে। এছাড়া চট্টগ্রাম জেলার কোন ক্ষতি হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট