1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

পার্বতীপুরের আমবাড়ী হাটে উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

নিরানন্দ রায়, পার্বতীপুর ( দিনাজপুর ) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের আমবাড়ী হাটে হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ১২লক্ষ টাকা ব্যয়ে গরুর হাটের হাটখোলার (এইসবিবি)সোলিং করা হচ্ছে।উক্ত কাজের অনিয়মের খবর পেয়ে গত ২৯ আগস্ট(বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে এর সত্যতাও পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী জামান জানান,সংবাদকর্মীদের আসার খবর পেয়ে তাদের ঘটনাস্থলে উপস্থিত হবার পূর্বেই স্থানীয়রা ওই নিম্নমানের কাজটি বন্ধ করে দেন।এ সময় মিস্ত্রী-লেবারদের বসে থাকতে দেখা গেছে।লেবার মিস্ত্রিরাও কাজটি নিম্নমানের হবার কথা স্বীকার করেন।স্থানীয়রা আরো জানান,ফার্স্ট ক্লাস ইটের পরিবর্তে থার্ড ক্লাস ইট দিয়ে সোলিং করা হচ্ছে।রাবিশের পরিবর্তে মাটি দেয়া হচ্ছে।ঢালাইয়ের কাজে সালটি ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। কোথাও ইট ফাক-ফাক করে বসানো হয়েছে।বালির মান একেবারে নিম্নমানের।

কাজটি প্রসঙ্গে মুঠো ফোনে কথা হয় উপজেলা প্রকৌশলী আহসান হাবিবের সাথে।তিনি জানান,প্রজেক্ট ইমপ্লিমেন্ট কমিটি(পিআইসি)’র সদস্যরা এই কাজটি তদারকি করছেন।সদস্য বলতে,নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই কমিটির সদস্য।সেখানে অনিয়মের কারণে কাজ বন্ধ আছে এটি আমার জানা ছিল না।অভিযোগ যেহেতু উঠেছে আমরা সরেজমিনে গিয়ে বিষয়টির ব্যবস্থা নেব।

এ প্রসঙ্গে আরো কথা হয় মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সাথে।তিনি বলেন,৬ জন ইউপি সদস্যকে দেয়া হয়েছে ওই কাজটি।৬ জনের টিম লিডার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মিজানুর রহমান।কাজ বন্ধ করে দেয়া প্রসঙ্গে বলেন,যারা কাজ বন্ধ করে দিয়েছিল তাদের সাথে আমাদের আপস হয়েছে।আগামী শনিবার থেকে কাজ আবারও শুরু করব।
এ সময় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট