1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা! ঘোড়াঘাটে আধুনিক ও টেকসই কৃষির বিপ্লবের বর্ণাঢ্য আয়োজনে‘পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত। বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ  টেকনাফে ট্রলারডুবির ঘটনায় শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক সরকারের ইশতেহার বাস্তবায়নে হবিগঞ্জ তথ্য অফিসের ব্রিফি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে থানায় অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। কোটালীপাড়ায় ১৪ তম কবি সুকান্ত মেলা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ।

চুনারুঘাটে তাহেরীর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাঁধা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্টের মনোনীত এমপি পদপ্রার্থী আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির
নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়।

পরে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়ে পুর্ব নির্ধারিত প্রচারণা না করেই চলে যেতে হয় গিয়াস উদ্দিন আত তাহেরীকে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- দেওলগাও গ্রামে পুর্ব নির্ধারিত প্রচারণায় যান ইসলামি বক্তা ও এমপি পদ প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি।

দেওলগাও গ্রামে তাহেরীর গাড়ি বহর পৌছা মাত্র সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মীরা মোমবাতির শ্লোগান ও প্রচারণা না চালানোর জন্য বলেন।

এসময় হবিগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট দেখা যায় বিএনপির নেতাকর্মীদের হাতে। এক পর্যায়ে উভয় পক্ষের মথ্যে বাকবিতন্ডা ও হট্টগোল হয়। পরে গিয়াস উদ্দিন তাহেরি প্রচারণা না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাস্থল ত্যাগ করার পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে গিয়াস উদ্দিন আত তাহেরী বলেন- নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে। রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। তাই বলে নির্বাচনী সভা না করতে দেওয়ার বিষয়টি সুষ্ঠু নির্বাচনের সাথে সাংঘর্ষিক।

তিনি বলেন, বিএনপির সমর্থকরা শুধু প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়ি বহরও বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, করুক। তিনি বলেন- এলাকার একটা সম্মান আছে এই সম্মান আপনারা ধরে রাখবেন। মনে রাখবেন প্রচারণায় বাঁধা দেয়া মারাত্মক অপরাধ।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) সফিকুল ইসলাম জানান, বিষয়টি আমাদের কেউ অবগত করেননি। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট