বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল।
Title :

সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। সিলেট নগরের একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তার দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরের জল্লারপাড় এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান ও আবদুশ শুকুর এবং তার সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জন হোটেলটিতে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে সিলেট মহানগর পুলিশ। এরপর হোটেলের বিভিন্ন কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদ ছিল, ওই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেল ঘিরে তল্লাশি চালানো হয়। পরে পরিচয় নিশ্চিত করে চারজনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews