সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। গোপালগঞ্জে পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে কল্যাণ সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে জেলাকারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার ছিনতাই। কোটালিপাড়ায় ওয়ার্ড বিএনপি’র সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা!
Title :

কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন || সিলেট জেলা বিশেষ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করায় চার শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি (দস্তারবন্দী) প্রদান করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার আল-জান্নাহ নূরানীয় হাফিজিয়া ডাকঘর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে মাদ্রাসার হিফজ বিভাগ থেকে কুরআন হিফজ সম্পন্নকারী চার শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।

পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—হাফিজ মোহাম্মদ সাদ উদ্দিন, হাফিজ মো. সিদ্দিকুর রহমান, হাফিজ মো. আল-আমিন ও হাফিজ মো. আব্দুল মুমিন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া দারুল হুদা সিলেটের মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআনের হাফিজরা সমাজের আলোকবর্তিকা। তাঁদের এই অর্জন শুধু পরিবার নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে মাদ্রাসার নায়েবে মুহতামিম ক্বারী হাফিজ আমিনুল হকসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews