
আহসান উল্লাহ রাজু স্টাফ রির্পোটার (কুমিল্লা)
আনন্দ ভ্রমণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে সীতাকুণ্ডের ইকোপার্ক, গুলিয়াখালী সমুদ্রসৈকত ও পতেঙ্গা সি-বিচের উদ্দেশ্যে যাত্রা করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (২২ নভেম্বর) সকালে আনন্দঘন পরিবেশে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। পথে সকালের নাস্তার বিরতি দেওয়া হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী এলাকার তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, লালমাই উপজেলা শাখার সহসভাপতি মো. রবিন মজুমদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. আহসান উল্লাহ রাজু, দপ্তর সম্পাদক মো. সালামত উল্লাহ এবং সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।
ভ্রমণকে ঘিরে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই আনন্দ ভ্রমণ সংগঠনের সদস্যদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে প্রত্যাশা সবার।