
পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জে পুলিশ লাইন্সে শনিবার (২১ নভেম্বর ২০২৬) তারিখে অনুষ্ঠিত পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেশনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার *জনাব প্রত্যুষ কুমার মজুমদার*।
ব্রিফিংকালে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই। প্রার্থীরা সম্পূর্ণ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগের জন্য বিবেচিত হবেন।
এ সময় তিনি নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
উক্ত ব্রিফিং সেশনে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গোপালগঞ্জসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।