বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত। গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার। গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত, গোপালগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি আর সি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। কোম্পানীগঞ্জে কুরআনের হাফিজ ৪ শিক্ষার্থী, পেলেন সম্মানসূচক পাগড়ি কোটালীপাড়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের বিক্ষোভ,মিছিল। আনন্দ ভ্রমণে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ।
Title :

টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান (১৮) নামে এক কিশোরকে বুকে ছুরিকাঘাত করেছে অপর এক কিশোর। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

২৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজল বারী চেয়ারম্যান বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান ওই এলাকার মঈন উল্লাহ আশেকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সেখানে কী হয়েছে জানতে চাইলে রাকিব নামে এক কিশোর আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। কথা কাটাকাটির একপর্যায়ে এক কিশোর অপর কিশোরকে বুকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews