1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান। মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনে মোবাইল কোর্টে আড়াই লাখ টাকা জরিমানা। নরসিংদীর শিবপুরে ধানের শীষ মার্কার উঠান বৈঠকে ভোট চাইলেন আব্দুল্লাহ আল মামুন।

গোপালগঞ্জ কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ ১ সেপ্টেম্বর রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া।

এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ, সাকিবুর রহমান (৩৫) ও রহিজ শেখ (২৪)। নিহতেরা সবাই বাসের যাত্রী ছিলেন।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ৫ জন নিহত হন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

কাশিয়ানী থানার উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, এখন পর্যন্ত ৫ জনের মধ্যে চারজনের নাম শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে নিহত তানিয়া আফরোজ এবং তার বোন চহুরা একই বাসে ছিলেন। তাদের দুই বোনের মধ্যে একজন মারা গেছেন। তবে তিনি তানিয়া না কি চহুরা সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট