1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল পৌনে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদরাসার কাছে এ ঘটনা ঘটে।

কানাই কাশিয়ানী উপজেলার তারইল গ্রামের পুর্ণেন্দু বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর জেলার সদরপুরের একটি বিদ্যালয়ের শিক্ষক।

কাশিয়ানী থানার এসআই তুষার মির্জা বলেন, বৃহস্পতিবার সকালে তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর মহাসড়ক থেকে লিংক রোডে ঢোকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে কানাই বিশ্বাস রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলার ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট