1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ঈদে নেই চেনা সেই আমেজ: দুশ্চিন্তায় আজমিরীগঞ্জের ব্যবসায়ীরা বাহুবল মিরপুরে ধর্ষণের অভিযুক্ত নুরু হক,র‍্যাবের অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতির ঘটনায় ডাকাত শাহীনুর গ্রেফতার। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই কোটালীপাড়ায় মিলাদ মাহফিলে এস এম জিলানী

বিজিবির অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

 

নুরুল আলম সিকদার স্টাফ রিপোর্টার কক্সবাজার
৮/৯/২০২৪

ব্যাটালিয়ন-২ বিজিবি’র উনচিপ্রাং বিওপি’র একটি অভিযানিক দল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।এ সময় এক মাদক কারবারি’কে আটক করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি’র অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-১৭ হতে অনুমান ৫০০ গজ উত্তরে মেজরের ঘের নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পাচারে জড়িত একজনকে আটক করা হয়।তথ্য সুত্রে জানা যায়,ওইদিন রাত অনুমান সাড়ে ৩ টার দিকে উনচিপ্রাং বিওপির বিজিবি’র টহলদল ৫ জন ব্যক্তিকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখেন।তাদের গতিবিধি সন্দেহ প্রবন পরিলক্ষিত হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে,তারা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্য হতে একজনকে আটক করতে সক্ষম হয় এবং অপর চোরাকারবারীরা তাদের হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে রাতের আধারের সুযোগে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।পরবর্তী আটককৃত চোরাকারবারীর নিকট এবং পালিয়ে যাওয়া চোরকারবারীদের ফেলে যাওয়া চারটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামী হলো,টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চন পাড়া এলাকার নুর হোসেন’র ছেলে মোঃ ইরফান (২২)।আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল মো: মহিউদ্দীন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট