1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

সুত্র- বাসস-

জুলাই ও আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় গণহত্যার অপরাধে বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকার আইসিটি চত্বরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, পুনরায় কাজ শুরু করার পর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করবো।
অভিযুক্তদের বিরুদ্ধে সারাদেশ থেকে তথ্য, নথি ও প্রমাণ সংগ্রহ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো সংকলন করতে হবে, পরীক্ষা করতে হবে এবং ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। এটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর তদন্তদলকে নতুন বিচারক ও তদন্তকারী নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করতে হবে বলেও উল্লেখ করেন আইসিটি’র নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর। তিনি বলেন, কারণ আগের বিচারক, প্রসিকিউশন টিম এবং বিগত সরকারের নিযুক্ত তদন্ত সংস্থা দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট