1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় মানববন্ধন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।

বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর এলাকায় এক সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
এসময় উপস্থিত বক্তারা এ সময় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িত থাকা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাংবাদিক নেতা নুর আলম শেখ’র সভাপতিত্বে ও সাংবাদিক নেতা আলী আজীম’র সঞ্চালনায় মোংলা পৌর মার্কেট চত্বরে “মোংলায় কর্মরত সাংবাদিবৃন্দ”র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আহত তিন সাংবাদিক হলেন, বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মামুন আহমেদ ও ডি বি সি নিউজ টেলিভিশন এর বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডল।

এ মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একদল দুর্বৃত্তরা হঠাৎ ৩ (তিন) জন সাংবাদিকদের লাঠিসোঁটা দিয়ে মারধর এটা পূর্বপরিকল্পনা ছাড়া এভাবে হামলা করা যায় না।

বক্তারা আরো বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে, দোষী ব্যক্তিদের শাস্তি না হলে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

এসময়, বাংলাভিশন টেলিভিশনের জসিম উদ্দিন, আর টিভির সোহাগ মোল্লা, ডিবিসি নিউজের সুব্রত ঢালী সুব্র, দৈনিক দক্ষিণাঞ্চলের শফিকুল ইসলাম শান্ত, দৈনিক বাংলার দূতের এমরান হোসেন বাবুল, খুলনা গেজেটের বি এম ওয়াসিম আরমান, দৈনিক সময়ের কন্ঠের ওমর ফারুক, দৈনিক
ভোরের ডাকের হাসিব সরদার, দৈনিক আমার সংবাদের হাফিজুর রহমান, দৈনিক গনমুক্তির মনির হোসেন, দৈনিক সকাল বেলার নুর আলম বাচ্চু, দৈনিক বাংলাদেশ সমাচারের শেখ রাসেল, দৈনিক জনবানীর বায়জিদ হোসেন, তরঙ্গ নিউজের সুমন মন্ডল সহ মোংলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন ওই তিন সাংবাদিক।
এসময় সশস্ত্র দুর্বৃত্তের দল তাদের বেধড়ক মারপিট করে ক্যামেরা, মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে একটি ঘরে জিন্মি করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে তিন সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট