1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান মাংস কম দেওয়ায় কনে ও বর পক্ষের সংঘর্ষে আহত ১৫ বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার।

দোয়ারাবাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ শাখা থেকে কাঁঠালের চারা বিতরণ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ মনির উদ্দিন
দোয়ারাবাজার, সুনামগঞ্জ, প্রতিনিধি।

দোয়ারাবাজার উপজেলার ইসলামি ব্যাংক বাংলাবাজার শাখার আইটলেটর পক্ষ থেকে আরডিএস গ্রাহকদের মাঝে ৩০০ কাঁঠালের চারা বিতরণ। চারা বিতরণ করেন বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার,বরইউড়ি,পাইকপারা,উস্তেঙ্গেরগাও,রাউলি,পালইছরা,উত্তর কলাউড়া,কলাউড়া মাদ্রাসাপারা,এবং ঘিলাতলি,ইত্যাদি গ্রামে। বিতরণ কালে দায়িত্বে ছিলেন বিনিয়োগ অফিসার আমজাদ রায়হান, শহীদ স্যার এবং শফিক স্যার। বৃক্ষ বিতরণের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ বাংলাবাজার শাখার। গ্রাহকেরা কাঁঠালের চারা পেয়ে আনন্দে আত্মহারা। বিনিয়োগ অফিসার আমজাদ রায়হান বলেন গ্রাহকদের মাঝে চারা বিতরণে আমাদের মাঝে নতুন সম্পর্ক উন্মোচন হলো। গ্রাহকদের সাথে কথা বলে জানতে পারলাম তারা বলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ বাংলাবাজারে শাখা থাকার কারণে এখন প্রবাসীরা নিশ্চিন্তে টাকা পাঠান এবং তারা সহজে টাকা উত্তোলন করতে পারেন এবং এখন আর ছাতক কিংবা সিলেটে যাওয়া লাগে না টাকা উত্তোলন করার জন্য। ব্যবসায়িরা সহজে লেনদেন করতে পারেন এবং কাছে থাকার কারনে তাদের সময় বেঁচে যায়।
নতুন উদ্যমে এগিয়ে যাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট