1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
খানসামায় ভাবকী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি

পুলিশের প্রভাব খাটিয়ে জমিদখল ও মারধরের   ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

 

বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি ।।
জামালপুরে বকশীগঞ্জে পুলিশের প্রভাব খাটিয়ে এক পুলিশ সদস্য ও তার ভাই জমি দখলের জন্য নিরীহ মানুষের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নিলাক্ষিয়া চৌরাস্তা মোড়ে জানকিপুর মানজালিয়া এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন
মিজানুর রহমান মিজান,সামছুল হক চুটকু,সিরাজ আলী
বাচ্চি বেগমসহ আরো অনেকেই

এসময় বক্তারা বলেন, পুলিশ সদস্য শাহীন মিয়া ও তার বড় ভাই সোহেল রানা পুলিশের নাম ভাঙ্গিয়ে এলাকায় নিরীহ মানুষের জমি দখলের জন্য বাড়ী ঘরে হামলা ভাংচুর, রাস্তা বন্ধ ও মারধর করে।

বক্তারা আরো বলেন নিলাক্ষিয়া ইউনিয়নের মানজালিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে পুলিশ সদস্য শাহীন মিয়া ও সোহেল মিয়া পুলিশের দাপট দেখিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করছেন। এমনকি জোরপূর্বক জমি দখল, অন্যান্য জমি থেকে বালু উত্তোলনসহ নানা অপকর্ম করে যাচ্ছে।

ভুক্তভোগী বাচ্চি বেগম জানান ,আমাকে অন্যায়ভাবে এলোপাতারি কুপিয়ে যখম করে পুলিশ সদস্য শাহীন মিয়া। আমি তার বিচার চাই, বিচার চাই।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী রমজান আলী নামে এক ব্যক্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট