1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

ক্লিন প্রশাসন তৈরি করতে চাই: ডিসি হবিগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

 

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান বলেছেন, আমি ক্লিন প্রশাসন তৈরি করতে চাই।

যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি আর অনিয়ম। প্রশাসন হবে জনগণের কল্যাণের জন্য।

কোথাও যদি কোনো ধরনের দুর্নীতির কোনো তথ্য পান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে অবগত করবেন। আমি তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নবাগত জেলা প্রশাসক বলেন, আমি আপনাদেরকে সেবা দিতে এসেছি, নিতে নয়। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আসি আপনাদের সেবা দিতে, এই সেবা দিয়েই যাবো।
তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে একটি পরিবর্তন এসেছে।

আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই অর্জন ধরে রাখতে হবে। বর্তমানে যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় না তারাই মাজারসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করছে। তাই এই অশুভ শক্তিকে আমাদের প্রতিহত করতে হবে।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট