1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

বান্দরবানে মাটি চাপা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

 

নুরুল আলম সিকদার
স্টাফ রিপোর্টার।

পার্বত্য জেলার আলীকদমে নিখোঁজের দুই দিন পর আয়ুষ দাশ নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আলীকদম উপজেলা সদরের বাজার হিন্দুপাড়া এলাকার ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আয়ুষ দাশ (২.৬) ওই (মাছ ব্যবসায়ী) হরি মন্দির পাড়া এলাকার শংকর দাশের ছেলে।স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে শিশুটিকে আলীকদম মাছ বাজারের পাশে মুরগীর দোকানের সিসি ক্যামেরায় আরফাত (৭) নামে আরেক শিশুর হাত ধরা অবস্থায় দেখার পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন থেকে নিখোঁজের প্রায় দু’দিন পর হিন্দুপাড়া এলাকার ঝিরির বালিতে মরদেহটি অর্ধেক পুঁতে রাখা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আলীকদম থানা পুলিশ।পরিবারের লোকজন জানান, অনেক খোঁজে খবর নেওয়ার পরে না পাওয়ার হতাশ হয়ে ছিলাম। পরে আলীকদম উপজেলাস্থ একটি ঝিরিতে মাটি চাপা অবস্থায় পাওয়া যায়। নিহত বাবা ও দাদা আলীকদম মাছ বাজারের পুরাতন ব্যবসায়ী এবং খুব নম্র ভদ্র স্বাভাবিক মানুষ। কেনো শত্রুতা করলো আমরা বুঝতেছি না। শিশুটি’কে পরিকল্পিত ভাবে হত্যা তাতে কোনো সন্দেহ নাই। এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট