বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশে যখন জ্বালানি তেলের তীব্র সংকট এবং সাধারণ মোটরসাইকেল চালকদের হাহাকার চলছে, ঠিক তখনই দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে তেল মজুত ও চুরির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে পৌর সদরের আজাদ মোড়ে এমনই এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌর সদরের ‘সাধনা পেট্রোল পাম্প’-এর মালিক ও ম্যানেজার আল মামুনের সহায়তায় অধিক মুনাফার আশায় চোরাই পথে জ্বালানি তেল বিক্রির সিন্ডিকেট গড়ে উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন-এর নেতৃত্বে পৌর সদরের আজাদ মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জনৈক সালামের দোকান থেকে অবৈধভাবে মজুত করা ১৬৭১ লিটার ডিজেল জব্দ করা হয়। এই জব্দকৃত তেলের বাজারমূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। জানা গেছে, জব্দকৃত তেলের প্রকৃত মালিক ফয়সাল মিয়া নামের এক ব্যক্তি। পাম্পে তেল না পেয়ে যখন সাধারণ চালকরা ফিরে যাচ্ছেন, তখন পর্দার আড়ালে এমন চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় সাধনা পেট্রোল পাম্পের সামনে সাধারণ মোটরসাইকেল চালকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। তাদের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষ সংকটের অজুহাত দেখিয়ে সাধারণ গ্রাহকদের তেল দিচ্ছে না, অথচ পর্দার আড়ালে সিন্ডিকেটের মাধ্যমে তেল পাচার করছে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত তেল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মোঃ সামসুল ইসলাম সামু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews