1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

খুলনার পাইকগাছায় আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগ  দোয়া মাহফিল অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগ বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার আগড়ঘাটা বাজার ভেদামারি নামক স্থানে ৬ষ্ঠ তম বাৎসরিক এ দোয়া মাহফিলে মাওঃ আসাদুজ্জামান আসাদের পরিচালনায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম মোড়ল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আঃ মজিদ মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ওয়েজকুরুনী মজলিস, ছুরমান গাজী, মোঃ শাহীনুর রহমান শাহিন, রিপনুজ্জামান রিপন, মোমিন গাজী। আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, লস্কর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও: আব্দুর রহমান হেলালী।

বিশেষ বক্তা ছিলেন, হাফেজ মাও: মুফতি আব্দুল জব্বার ফারুকী, কারী মোঃ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মোঃ বায়েজিদ গাজী, সভাপতি মোঃ রুহুল আমিন গাজী, সহ-সভাপতি খায়রুল গাজী, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল মোড়লসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

এছাড়াও দোয়া মাহফিলে আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগে এলাকার বৃদ্ধ বয়সী লোকদের হাতে লাঠি, তসবিহ, টুপি এবং মসজিদের মুয়াজ্জিনদের হাতে জায়নামাজ, তসবিহ ও টুপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট