1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

গোপালগঞ্জে আশা-শিক্ষা কর্মসূচির অভিভাবক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালিপাড়া এস এন ইনস্টিটিউশন পাঠদান কেন্দ্রে পরিচালিত শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক ৬ষ্ঠ-৮ম শ্রেণি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ‘অভিভাবক মতবিনিময় সভা’ করেছে বেসরকারি সংস্থা আশা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার।

এসময় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতিতে আশা’র দেশব্যাপী কার্যক্রম, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতকরণে করণীয়, আশা-শিক্ষা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, বাড়িতে শিক্ষার্থীদের যত্ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবিভাবকদের সাথে আলোচনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি মো. লিপন, আশা’র কোটালিপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, আশা’র গোপালগঞ্জ জেলার এডুকেশন অফিসার রেজওয়ান ইসলাম, আশা-বান্ধাবাড়ি ব্রাঞ্চ এর ম্যানেজার মো. নুর আজিম বিশ্বাস।

আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম মোল্লা, বান্ধাবাড়ি ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার বিপ্লব রায়সহ স্থানীয় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপস্থিত অভিভাবকবৃন্দ আশা-শিক্ষা কর্মসূচির উন্নয়নে বিভিন্ন পরামর্শসহ প্রোগ্রামের সার্বিক উন্নতি মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৫০ টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে ২০১১ সাল ঝরে পড়া রোধে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট