1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়লো ঘাড়িয়াল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে বাকেরগঞ্জ উপজেলার জেলের জালে আটকা পড়েছে একটি ঘড়িয়াল। পরে সেটিকে উদ্ধার করে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখেন স্থানীয়রা।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে জালে ঘড়িয়ালটি আটকে যায়। এটি দেখতে ভীড় জমিয়েছে স্থানীয়রা। তবে স্থানীয়রা এটিকে কুমির ভেবে আটকে রেখেছিল।

এ বিষয়ে বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ জানান, স্থানীয়রা একটি কুমির বেঁধে রেখেছেন বলে খবর পেয়েছিলেন তারা। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটি যে ঘড়িয়াল তা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এটি শান্ত প্রাণী। মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে স্থানীয় লোকজন প্রচুর ভীড় করে রাখায় ভয়ে ঘড়িয়ালটি উদ্ধারকারী দলের সদস্যদের আক্রমণ করেছে। তাদের পা কেটেছে, সেলাই লাগবে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রাণীটিকে অবমুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট