1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী জেলা সমিতি চট্টগ্রামের এতিমখানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা, গোয়াইনঘাটে অসহায় বিধবা নারীর জমি জবরদখল: দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার।

হবিগঞ্জে ৬৩৬ পূজামন্ডপে নিরাপত্তায় নিয়োজিত ৪০৯৮ আনাসর ও ভিডিপি! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

 

গতকাল রবিবার বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, জেলায় ৯টি উপজেলায় ৬৩৬টি পূজামন্ডপের আইন-শৃংখলা রক্ষা ও আভ্যন্তরীন নিরাপত্তা নিশ্চিত করতে ৪০৯৮ জন আনাসর ও ভিডিপি সদস্য ও সদস্যা দায়িত্ব পালন করবেন।

প্রতিটি পূজা মন্ডপে দায়িত্ব পালনের জন্য যোগ্য আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা বাছাই করে মোতায়েন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আগামীকাল থেকে ১২১টি অধিক গুরত্বপূর্ণ এবং ৯০টি গুরত্বপূর্ণ পূজা মন্ডপে ৭৫৪ জন সদস্য ও সদস্যা প্রাথমিকভাবে মোতয়েন করা হবে।

গতকাল রবিবার অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন হারে দায়িত্ব পালন করছে। আগামী ৮ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত সকল পূজা মন্ডপে একযোগে অধিক গুরত্বপূর্ণ মন্ডপে ৮ জন, গুরত্বপূর্ণ ও সাধারণ মন্ডপে ৬ জন করে মোট ৪০৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা আইন-শৃংখলার দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, আনসার ব্যাটালিয়নের ১টি স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করছে। আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাকে অধিকতর সর্তকর্তা, আন্তরিকতা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা ৩০তম বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট