1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

রামপালে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে প্রাথমিক শিক্ষা দপ্তরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বরাদ্দকৃত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুইটি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে ২টি হুইল চেয়ার বিতরণ করা হয়।সোমবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার বিতরণ করেন। শিক্ষার্থীরা হলো, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র আবির হাসান ইদি ও রণসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র সিয়াম শেখ।  এ সময়ে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সরোজ কুমার রায়, সঞ্জয় সানা, জামায়াতের উপজেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, প্রধান শিক্ষক অলোকেন্দু পাল, চম্পা আকতার, শিক্ষা অফিসের প্রধান সহকারী মো. জামানুর রহমান মোড়ল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট