1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

রামপালে মল্লিকের বেড় ও বাঁশতলী ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক জিয়ার নির্দেশনায় সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্ম উপাসনালয়ের মন্দিরে শান্তি, শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সারাদেশে বিএনপির নেতৃবৃন্দরা আহ্বান জানাচ্ছেন। যারা হিন্দু সম্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন,নিপীড়ন করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং দলের কোন লোক অসাম্প্রদায়িক আচরন করলে সংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুনিরা ১৭ বছর ধরে দেশে সাধারণ জনগণের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে দেশের জনগণকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপর যদি কেউ সংঘাত চালায় তাদেরকে প্রতিহত করতে হবে। মঙ্গলবার (৮অক্টোবর) বাগেরহাটের রামপাল উপজেলার কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দির ও গিলাতলা সার্বজনীন দুর্গা মন্দিরে রামপাল হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আয়োজনে মন্দির পরিদর্শন কর্মসূচির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম একথা বলেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, রামপাল উপজেলার বিএনপি আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, বিএনপি নেতা ওলিয়ার রহমান সরদার,তরফদার জিল্লুর রহমান সভাপতি বাইনতলা ইউনিয়ন বিএনপি, শেখ মোঃ হেমায়েত হোসেন মুক্তিযোদ্ধা দলের উপজেলার আহবায়ক,মোঃ আব্দুর রশিদ সদস্য সচিব মুক্তিযোদ্ধা দল উপজেলা শাখা, মোঃ আব্দুল মোক্তাদির অধ্যাপক সুন্দরবন মহিলা কলেজ রামপাল সাবেক সহ সভাপতি ছাত্রদল রামপাল, মোঃ আলম মুস্নী কৃষক দলের সাধারন সম্পাদক, সন্চালনায় ছিলেন মোল্লা ইসমাইল হোসেন খোকন,সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ দলীয় অংঘ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট