বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :

শারদীয় দুর্গাপূজা শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

শফিয়ার রহমান (খুলনা)পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি বিএনপির করুণী বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ বেনজীর আহমেদ লাল, এসএম ইমদাদুল হক, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তোহিদুজ্জামান মুকুল, ইমারান সরদার,সাইফুল ইসলাম তারিক, আনারুল কাদির ও মোঃ আনারল ইসলাম। প্রধান অতিথি বলেন,যেকোন মল্যে আমরা শারদীয় দুর্গাপূজাকে সার্বজনীন করতে আমরা দলীযভাবে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে কাজ করে যাচ্ছি। কোন অপশক্তি অপতৎপরতা বা নাশকতার মত কর্মকান্ড করতে চাইলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। ইতোমধ্যে আমরা সকল মন্দিরে কমিটি গঠন করে পাহারা অব্যহত রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews