মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

গোপালগঞ্জ শহীদ রথীনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রথিনের পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা চেক প্রদান করেছে গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অফিস ।আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল ১০ টায় গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজ সেবা অফিসে রথিনের ভাই বিপ্লব বিশ্বাস ও ভাবী মাধবী বাড়ৈর হাতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ৭ হাজার টাকার চেক তুলে দেন জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মোঃ হারুণ অর রশীদ।এ সময় জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, সহকারী পরিচালক মিজানুর রহমান, গোপালগঞ্জ শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন, প্রবেশন অফিসার আল আমিন মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মোঃ হারুণ অর রশীদ বলেন, শহীদ রথিনের ভাই শারিরীক প্রতিবন্ধী বিপ্লব বিশ্বাসের ব্যবসা পরিচালনার জন্য জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ফান্ড থেকে ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। শহীদ রথীনের শারিরীক প্রতিবন্ধী বোন রুমা বিশ্বাস সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন। তাকে বিনামূল্যে আমরা একটি সেলাই মেসিন দেব। যাতে তিনি আয় করে জীবিকা নির্বাহ করতে পারেন।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রামের প্রায়াত দানিয়েল বিশ্বাসের ছেলে রথিন বিশ্বাস ঢাকার পশ্চিম রাজা বাজার এলাকার উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী পদে চাকরি করতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর তিনি বিজয় মিছিলে যান। মিছিলটি সংসদ ভবন এলাকায় পৌঁছালে তার মাথায় কাঁচ ভেঙ্গে পড়ে। তিনি রক্তাক্ত জখম হন।তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতাপলে ভর্তি করা হয়। ৫ আগস্ট রাতে রথিন সেখানে মারা যান। পরের দিন গ্রামের বাড়িতে মরদেহ আনা হয়।বাড়ির উঠানে বাবা-মায়ের কবরের পাশে খ্রিস্ট্রিয় রীতি অনুযায়ী রথিনের মরদেহ দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews