1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না – জামায়াত আমির দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর

অবরোধের মধ্যে পটুয়াখালীতে ৫০ হাজার মিটার জাল জব্দ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।
১৮/১০/২০২৪, রোজঃশুক্রবার।

পটুয়াখালীর পায়রা নদীর বিভিন্ন স্থান থেকে যৌথ অভিযান চালিয়ে ইলিশ ধরার প্রায় ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা মৎস্য অফিস, পটুয়াখালী কোস্টগার্ড এবং মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে পায়রা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এই জালগুলো জব্দ করা হয়। এসময় নদীতে জাল রেখে পালিয়ে যায় অসাধু মাছ শিকারিরা।

সদর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর পায়রা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। ২২ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পায়রা নদীতে ইলিশ ধরা হচ্ছে বলে অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমানের নেতৃত্বে পটুয়াখালী ও মির্জাগঞ্জের বিভিন্ন স্থান থেকে জালগুলো জব্দ করা হয়েছে। এসময় মির্জাগঞ্জ উপজেলার কাটাখালী স্থানে কোস্টগার্ডের সদস্যদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন স্থানীয় জেলেরা।

এবিষয়ে কোস্ট গার্ডের কন্টিজেন কমান্ডার বলেন, সাগর ও নদীতে মাছ ধরায় ২২ দিনে নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা পায়রা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছিলাম। এসময় কাটাখালী পয়েন্টে গেলে স্থানীয় জেলেরা তীরে বসে ইট পাটকেল ছুড়তে থাকে। জাল তোলার উদ্দেশ্যে কাছাকাছি গেলে লাঠিসোঁটা নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। তারা আমাদের দুইজন সৈনিককে টার্গেট করে। তখন তাদের বাঁচাতে প্রায় ফায়ার করার মতো অবস্থা তৈরি হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, ভরা পূর্ণিমার কারণে সাগর থেকে প্রচুর পরিমাণ ইলিশ মাইগ্রেশনের জন্য নদীতে প্রবেশ করেছে। এই সুযোগে কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলেছিল। আমাদের উপস্থিত টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। তবে নদীর বিভিন্ন স্থান থেকে আমরা প্রায় ৫০ হাজার মিটার জাল জব্দ করতে সক্ষম হয়েছি। জালগুলো পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় পুরিয়ে ফেলা হয়েছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট