1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

গোপালগঞ্জে কোটালীপাড়া জামায়াতে ইসলামীর সমাবেশ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্যে দিয়ে জনসম্মুখে এলো জামায়াতে ইসলামী।আজ শনিবার ১৯ অক্টোবর জামায়াতে ইসলামীর কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে এ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মোঃ ছোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি হযরত মাওলানা আঃ হামিদ, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির প্রফেসর রেজাউল করিম, কোটালীপাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বক্তব্য রাখেন।

সমাবেশে কোটালীপাড়া উপজেলার ৫শতাধিক ওলামা অংশগ্রহণ করেন।জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মোঃ ছোলায়মান গাজী বলেন, এতোদিন আমরা প্রকাশ্যে সভা সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকান্ড অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে আমাদের সভা সমাবেশ চালিয়ে দলকে সুসংগঠিত করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট