1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

সিলেটে ছাত্রলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি!

সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তাঁর সঙ্গে থাকা যুবককে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় নগরীর মেন্দিবাগে তাঁদের কোপানো হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

আহত দুজন হলেন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুজন নগরীর মেন্দিবাগে একটি সড়কের পাশে দাঁড়িয়েছিলেন।

এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলেও জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট