1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। লালমাইয়ে বাগমারা আল মোকাররম মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রাজবাড়ীর দুইটি আসনে মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে। নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি,ইয়াবা ও নগদ অর্থ,১৪ টি দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার । নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না- এবিএম সিরাজুল মামুন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না – জামায়াত আমির দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।  

নরসিংদীতে মুহাম্মদ  (সাঃ) কে নিয়ে কটুক্তি,  রাকিবুল গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ। নরসিংদীতে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ ) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪) নামে এক নাস্তিককে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
২০ অক্টোবর ২০২৪ ইং রবিবার সকালে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪)। সে মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলা ভাঙ্গা এলাকার রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে নরসিংদীর ভাগদী এসি মসজিদ সংলগ্ন মৃত সাহাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। নরসিংদীর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, গত ৯ অক্টোবর রফিকুল ইসলাম নামে এক নাস্তিক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক উক্তি প্রকাশ করলে তা ধর্মপ্রান মুসুল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তীব্র নিন্দা ও শাস্তির দাবী করেন। এঘটনায় সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকার মাকসুদুর রহমান (সজীব) নামে একব্যক্তি বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নির্দেশনায় কটুক্তিকারী রফিকুলকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার বেলা ২টার দিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেন নরসিংদী মডেল থানা পুলিশ। তিনি আরও জানান, নাস্তিক রাকিবুলকে পুলিশী পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট