শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা। চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা। আজমিরীগঞ্জে-কুশিয়ারা নদীতে নিখোঁজের ২দিন পর মরিয়মের লাশ উদ্ধার। নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। পুজামন্ডপ পরির্দশন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী। মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, চিকিৎসার জন্যে ময়মনসিংহে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কালীগঞ্জে ১২টি গ্রামে নলকূপ স্থাপন মাঠে মাঠে সুপেয় পানি নিশ্চিতের উদ্যোগ,  উমেদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে,আহত ৩০
Title :

ব্রাহ্মণবাড়িয়ায় টাস্কফোর্স অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা!

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স।
আজ ২১/১০/২৪ ইং রোজ সোমবার দুপুরে জেলা শহরের ফারুকি ও জগৎ বাজারে অভিযান চলাকালীন সময়ে টাস্কফোর্স দেখে উল্টে গেল ডিমের মূল্য তালিকা।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এসময় দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

টাস্কফোর্স সূত্রে জানা জানায়, ফারুকি বাজারে ডিমের আড়তদার ইব্রাহিম ট্রেডার্স নিজে পাইকার হয়ে ভুয়া ভাউচার দেখাতে নিজের মালিকানাধীন আরেকটি খুচরা দোকানে ডিম সরবরাহ করতেন। কিন্তু মূল্য জালিয়াতি করে বাড়তি দামে ডিম বিক্রি করছিল গ্রাহকদের কাছে। তার খুচরা দোকানে একটি মূল্য তালিকার সামনে এক রকম মূল্য এবং পেছনে আরেক মূল্য লিখে ঝুলিয়ে রেখেছিলেন। টাস্কফোর্সের অভিযান চলাকালে মুহূর্তেই মূল্য তালিকা বদলে ফেলেন উক্ত দোকানি। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জগৎ বাজারে অভিযান চালিয়ে মেসার্স শাহ আমানত ট্রেডার্স নামে একটি পেঁয়াজ সরবরাহকারী প্রতিষ্ঠানকে ক্রয় রশিদ ছাড়াই মৌখিকভাবে পেঁয়াজের দাম নির্ধারণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন-ই অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। সরকারি বন্ধের দিনেও এই অভিযান চলবে। এর ফলে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews