1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। লালমাইয়ে বাগমারা আল মোকাররম মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রাজবাড়ীর দুইটি আসনে মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে। নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি,ইয়াবা ও নগদ অর্থ,১৪ টি দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার । নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না- এবিএম সিরাজুল মামুন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না – জামায়াত আমির দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।  

নতুন করে রোহিঙ্গা শরণার্থী আশ্রয়ে বাংলাদেশ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

নুরুল আলম সিকদার
স্টাফ রিপোর্টার কক্সবাজার
২৬/১০/২০২৪
নতুন করে রোহিঙ্গা শরণার্থী আশ্রয়ে নীতিগতভাবে পক্ষে নয় অন্তর্বর্তী সরকার। তবুও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে প্রকৃত অবস্থান শক্ত নয়। কেননা, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবস্থান অনেকাংশে ঢিলেঢালা। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় চেক পোস্টে বিজিবির নজর থাকলেও অন্যত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেজন্য রোহিঙ্গারা খুব সহজে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ঢাকা অফিস সূত্রে জানা গেছে, গত সপ্তাহ পর্যন্ত ৪৬ হাজার রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে। ইতোমধ্যে এই সংখ্যার তথ্য সরকারের সংশ্লিষ্টদের জানিয়েছে ইউএনএইচসিআর।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের সংখ্যা ৫০ হাজারে পৌঁছে গেছে।
এদিকে গত সাত বছর থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ঝামেলায় আছে বাংলাদেশ। আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে না পারার পাশাপাশি বিভিন্ন সময়ে মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা এবং নতুন রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে ঝামেলা লেগেই ছিল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাস দুয়েকের ব্যবধানে নতুন করে ৫০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশ করলো।গত সেপ্টেম্বরের শুরুর দিকে সীমান্তে অপেক্ষমাণ রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ করে ইউএনএইচসিআর। সংস্থাটিকে বাংলাদেশের পক্ষে জানানো হয়েছিল, বাংলাদেশের পক্ষে আর রোহিঙ্গা নেওয়া সম্ভব নয়। ওই সময়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, যারা রোহিঙ্গাদের নিতে উপদেশ দিতে আসে তারা বরং তাদের নিয়ে যাক।
প্রতি বছর নতুন করে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে। সম্প্রতি নতুন করে আসা ৫০ হাজার রোহিঙ্গাসহ বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশসংস্থাটিকে না করার পর মাস দুয়েকের ব্যবধানে বিপুল সংখ্যক রোহিঙ্গার অনুপ্রবেশ নিয়ে ঢাকার এক জ্যৈষ্ঠ কূটনীতিক বলেন, রোহিঙ্গাদের নেওয়ার বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। আমরা নতুন করে একটি রোহিঙ্গাকেও নেওয়ার পক্ষে নই। কিন্তু এরপরও রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে।
রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে সেপ্টেম্বরের শুরুর দিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না। কিন্তু কিছু ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি।
গত ১৬ অক্টোবর ঢাকায় নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন পর্যন্ত নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের সংখ্যা ছিল ৪০ হাজার। ওই বৈঠকে ৪০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে সরকার।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল চার লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া, প্রতি বছর নতুন করে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে। সম্প্রতি নতুন করে আসা ৫০ হাজার রোহিঙ্গাসহ বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট