1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৫শ দরিদ্র রোগীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৫শ মানুষ রোগী পেলো বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা।

শনিবার সকালে খড়িয়া আলোকিত সমাজের আয়োজনে এবং সাতক্ষিরা গ্রামিন চক্ষু হাসপাতালের সহায়তায় বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র,ওষুধ,চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ১০০ রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করেন গ্রামিন চক্ষু হাসপাতালের চিকিৎসক দল।

সাতক্ষিরা গ্রামিন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ সুষ্মিতা মন্ডল তন্নী এমবিবিএস (আর ইউ), আরাফাত হোসেন, রাশিদুজ্জামান, তপন কুমার, জুই গোলদার, সালমা খাতুন, মহুয়া, নাহার, প্রিয়াঙ্কাসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি মেডিকেল টিম বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে সেবা প্রদান করেন।

 

খড়িয়া আলোকিত সমাজ এর সার্বিক সহযোগিতা করেন আবু হোসেন আবদার, হারুন অব রশীদ, কামাল হোসেন লাভলু, বিপ্লব সরকার,শফিকুল ইসলাম শফি, মুজাহিদ ইসলাম শাওন, হযরত আলী, বাদল সানা, ছামাদ গাজী, তৈয়েবুর, তানভীর, আকরাম, সুজন প্রমুখ।

চক্ষু সেবা নিতে আসা ওহাব আলী সানা (৮২) জানান, অনেক বছর আগে চোখে ছানি পড়েছে কিন্তু টাকার অভাবে অপারেশন করতে পারিনি। আজ আমাদের বাড়ি পাশে বিনা টাকায় ছানি অপারেশন করার জন্য ডাক্তার এসেছে শুনে এখানে এসেছি। অপারেশনের পর আমি আবার কুরআন পড়তে পারবো।

সরমিষ্ঠা বালা (৬৮) জানান, চোখে ছানি পড়ার কারনে ভালো দেখতে পাইনা। টাকার অভাবে এতোদিন অপারেশন করাতে পারিনী। বিনা টাকায় ছানি অপারেশন করতে পারবো আগে কখনো ভাবিনি।

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন, লস্কর ইউনিয়নের খড়িয়া এলাকাসহ আসপাসের গ্রামের মানুষ দারিদ্র সিমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যায় বহুল। তাদের কথা চিন্তা করে খড়িয়া আলোকিত সমাজ এলাকার নিন্মবিত্য মানুষের জন্য বিনা মুল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছে। এখানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প অব্যাহত রাখারও চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট