1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

শিবপুর পচার বাড়ি বাস স্ট্যান্ডে ,ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা  মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও নারী-পুরুষসহ ছয়জনের মর্মান্তিক  মৃত্যু ঘটনা ঘটেছে ।২৬ অক্টোবর ২০২৪ ইং শনিবার দুপুর ১২টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক বাস স্ট্যান্ড স্থানে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় অদ্য ২৬/১০/২৪ ইং, শনিবার দুপুরে ইটাখোলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি  অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল।অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক বাস স্ট্যান্ড স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি  একেবারে দুমড়ে মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ ৬ জন সবাই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে ঘটনাস্থলে চলে যান।শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,  সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। এদের মধ্যে একজন নারী ও বাকি ৫ জন পুরুষ। আমরা বর্তমানে মরদেহের উদ্ধার ও পরিচয় জানার জন্য চেষ্টা করছি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট