1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা নানিশাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ! দিনাজপুরের ঘোড়াঘাটে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ ও দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত। গোপালগঞ্জে বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি জলসুখা ইউনিয়নে চুরির ভয়াবহ উপদ্রব: মাদকের নীল দংশনে বিপন্ন জনজীবন। বাগেরহাটে আধুনিক বাসস্টান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর শিক্ষক গ্রেফতার। পাংশা উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত ​আজমিরীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১শ পিস ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার তেলিয়াপাড়া দিবস উপললক্ষে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে।

রামপালে বিএনপি নেতা মুরাদুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।

বাগেরহাটের রামপালে বিএনপি নেতা শেখ মুরাদুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় পেড়িখালী বাজার চাঁদিতে পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও মো. আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট, বিএনপি নেতা শেখ আ. হাকিম, অধ্যাপক স. ম. আ. গণি, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শেখ আ. আজিজ বাবু, পেড়িখালী ইউনিয়ন বিএনপি নেতা শেখ মোকসেদ আলী, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরফিন ইজারদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিন, মোড়ল কারিরুল ইসলাম, হাওলাদার আল আমীন, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আল আমিন, বিএনপি নেতা তুহিন মোল্যা প্রমুখ।

পরে পেড়িখালী ইউনিয়ন বিএনপির প্রয়াত মুরাদুল ইসলামসহ সাবেক নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্মরণ সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় প্রয়াত পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মুরাদুল হকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরেন বক্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট