বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

বাগেরহাটে আধুনিক বাসস্টান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে আধুনিক বাস টার্মিনাল, নিউ মার্কেট ও পৌরপার্ক উন্নয়নের লক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে সংলাপে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিএন্স প্রজেক্ট(সিটিসিআরপি)‘র প্রকল্প পরিচালক সরকার মো: সাজ্জাদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা জামায়াতের আমীর মাও. মোঃ রেজাউল করিম প্রমুখসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পৌরসভার কর্মকর্তা, পৌরসভার অংশীদার ও উপকারভোগীরা অংশগ্রহন করেন।

সংলাপে, বাগেরহাটের কেন্দ্রীয় বাসস্টান্ডকে আধুনিক বাস টার্মিনালে রুপান্তর, দীর্ঘদিনের পুরোনো নিউ মার্কেটকে ভেঙ্গে আধুনিক পৌর মার্কেট নির্মান ও পৌর পার্কে উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিএন্স প্রজেক্ট(সিটিসিআরপি)‘র প্রকল্পের অধীনে ১১৫ কোটি টাকা ব্যয়ে এই নির্মান কাজ সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews