1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

কোম্পানীগঞ্জে অতদরিদ্র পরিবারের মাঝে  অর্থ সহায়তা প্রদান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন || দৈনিক খবরের কন্ঠ

ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন
ইউএস ইসলামিক রিলিফের অর্থায়নে সুপ্রিম এশিয়া প্রকল্পের মাধ্যমে আজ ৩০/১০/২০২৪ইং রোজ বুধবার-৩টার সময়- কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়।
এতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ১নং পশ্চিম ইসলামপুর, ২নং পূর্ব ইসলামপুর,৩নং তেলিখাল,৪নং ইছাকলস ,৫নং উত্তর রনিখাই,৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নে উপকার ভোগী ২৫০০ শত পরিবারের মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের জন্য নগদ অর্থ সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রকল্পটির আওতায় পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের ২৫ হাজার টাকা করে(৬ কোটি ২৫ লক্ষ টাকা) নগদ অর্থ মোবাইলের সিম সহ,সহায়তা প্রদান করা হবে।
যার ফলে অর্থ পাওয়া পরিবার গুলোতে উৎপাদনশীল সম্পদ তথা আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড ও আর্থিক স্বচ্ছলতা অনেকাংশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

উক্ত নগদ টাকা বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, কোম্পানীগঞ্জ সিলেট।
বিশেষ অতিথি এসিল্যান্ড (ভুমি) ফরহাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবিদা সুলতানা,ইসলামিক রিলিফ বাংলাদেশের মানবিক আর্থিক সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে দেশে দারিদ্র্য দূরীকরণে ইসলামিক রিলিফ বাংলাদেশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসার দাবীদার,জানিয়ে মানুষের জন্য একযোগে কাজ করার আহবান জানান।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদ হুসেন, ৪নং ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজু, সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, সমবায় কর্মকর্তা আক্তার হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন,ডাচ বাংলা ব্যাংক(DBBL) এরিয়া ম্যানেজার হীরক রায়, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি এম এ এইচ শাহীন,
কার্যকরী সদস্য নাহিম মিয়া,প্রমুখ।

প্রকল্পের উপকারভোগী সদস্যদের উদ্দেশ্যে, ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওহিদুল ইসলাম ডিপিএম সুপ্রিম এশিয়া প্রকল্প। উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আব্দুল হাই আরিফ, প্রকল্প
কর্মকর্তা,সুপ্রিম এশিয়া প্রকল্প।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট