সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

লালমনিরহাটে ২৯৫ বোতল ফেনসিডিল ও পিকআপ ভ্যান আটক!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সীমান্তে ২৯৫ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬ টার দিকে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের মালগাড়া এলাকা থেকে ২২৮ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ আটক করা হয়।

বিজিবি সুত্র জানায়, বৃহস্পতিবার আনুমানিক সকাল ছয়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ লোহাকুচি বিওপির মালগাড়া এলাকা দিয়ে কয়েকজন জন মাদক পাচারকারী পিকআপযোগে মাদক পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিশেষ টহলদল জোড়দার করেন।

এ সময় আন্তর্জাতিক ৯১৮ নং পিলার হতে বাংদেশের প্রায় ৫০০গজ অভ্যন্তরে সন্দেহ ভাজন পিকআপ আটক করলে পিকআপে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে পিকআপ তল্লাশি করে ২৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের পূর্বক জব্দকৃত ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং পিকআপ হস্তান্তর করা হয়।

১৫ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক মোফাজ্জল হোসেন আকন্দ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews