1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১শ পিস ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার তেলিয়াপাড়া দিবস উপললক্ষে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে। মোহনগঞ্জ ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবি প্রইমারী স্কুলে শিশুদের খবারে অনিয়ম। আজমিরীগঞ্জে কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন। মোহন পুরে রহমান ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়মের অভিযোগ। হবিগঞ্জ সহ সিলেট বিভাগের পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত। ২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন।

তামাবিলে ভারতে  পালিয়ে যাওয়ার সময়  ইউপি চেয়ারম্যান আটক !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

তামাবিল আইসিপি দিয়ে ভারতে গমনকালে জামিনে থাকা ইউপি চেয়ারম্যান-কে আটক করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান  লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিন এর ছেলে নোমান হোসেন (৩৮)।

শুক্রবার ০১ নভেম্বর আনুমানিক ৯:৫০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল আইসিপি দিয়ে ভারতে যাওয়ার সময় আইসিপিতে কর্মরত বিজিবি সন্দেহজনক ভাবে তাকে আটক করে।

বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,পুলিশের নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশের নিকট হতে জানা যায় জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না। সেই প্রেক্ষিতে আটককৃত ব্যক্তিকে আজ শুক্রবার আনুমানিক ১:৪০ মিনিটে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান যে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট