রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত শোকর-এ মওলা মনজিল-এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য,মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  মাধবপুর পৌর শহরের গুদামপাড়া-শিবপুর রাস্তা সংস্কার করলেন মেয়র পদপ্রার্থী বাদল পাঠান। গোপালগঞ্জে দুর্গা প্রতিমার রং তুলিতে শেষ মুহূর্তে ব্যস্ত মৃৎশিল্পীরা। মোহনগঞ্জে গাছের মগডালে রশি দিয়ে বাঁধা সাবেক সেনা সদস্যর মরদেহ উদ্ধার। লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের সাঁড়াশি অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি গোপালগঞ্জ পাসপোর্ট অফিস তিন কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি। কুমিল্লা লালমাইয়ে ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে। হবিগঞ্জ শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান।
Title :

সাভারে সাংবাদিক, লেখক ও স্বেচ্ছাসেবী সম্মেলনে সুধী সমাবেশ এবং সম্মাননা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসাইন মাহদী

রাজধানীর সাভার বলিয়ারপুরে সাংবাদিক, লেখক এবং স্বেচ্ছাসেবী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি জনাব মোঃ আবুল খায়ের এবং বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ শের আলী। সম্মেলনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লেখক মোহাম্মদ দেলোয়ার হোসেন, দৈনিক জাগ্রত মাতৃভূমির সম্পাদক শেখ রায়হান চৌধুরী, সহ সম্পাদক আল-আমিন হোসেন, এবং বার্তা সম্পাদক ইমান আলী।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “দেশের কল্যাণে সংবাদমাধ্যম, সাহিত্য এবং স্বেচ্ছাসেবীর ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকতা এবং সাহিত্য সমাজের দর্পণ। দেশের সঠিক তথ্য এবং বাস্তব চিত্র তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সাংবাদিকদের সততা এবং সাহসিকতার কোনো বিকল্প নেই।

নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন মাহাদী বলেন, “সাংবাদিকতা এবং সাহিত্যিকদের আরও প্রগতিশীল এবং সজাগ হতে হবে। আমাদের সমাজের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।”

বার্তা বিভাগীয় সম্পাদক ইমান আলী বলেন,
“সম্মানিত অতিথি ও সাংবাদিক বন্ধুরা, আজকের এই সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বার্তা বিভাগীয় সম্পাদক হিসেবে আমি আমাদের টিমের পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনে অঙ্গীকারাবদ্ধ। আমরা বরাবরই সমাজের প্রয়োজনীয় তথ্য নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
তবে সংবাদ মাধ্যমের একটি বিশেষ দায়িত্ব রয়েছে যা শুধুমাত্র সংবাদ প্রচারেই সীমাবদ্ধ নয়। আমাদের প্রতিটি সংবাদের মাধ্যমে সত্য ও মানবিকতা প্রতিষ্ঠার সুযোগ থাকে। সাংবাদিকতার এ পথচলায় নিরপেক্ষতা বজায় রাখা যেমন জরুরি, তেমনই সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়টি ভুলে গেলে চলবে না। আমাদের প্রতিটি শব্দ, প্রতিটি সংবাদ এই সমাজে প্রভাব ফেলে। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করে।

আমাদের আশা, আজকের আলোচনা নতুন দিক নির্দেশনা এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার উপায় বের করতে সাহায্য করবে। আসুন, আমরা সবাই মিলে এমন একটি সংবাদ মাধ্যম গড়ে তুলি যা কেবল তথ্য নয়, মানবিকতার প্রতিচ্ছবিও বহন করবে।
সম্পাদক ও প্রকাশক শেখ রায়হান চৌধুরী বলেন, আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের সাথে নিয়েই তিল তিল করে গড়ে উঠেছে শুরু থেকে আজ অব্দি আমরা সততার সহিত কাজ করে আসছি এবং এ পেশায় আপনাদের অবদান আমাকে অনেক আনন্দ দেয়। এসব কিছুর ধারাবাহিকতাকে সামনে রেখে আপনাদের কাছে আশা করি, অতিতেও কোন কপি নিউজ দেননি ভবিষ্যতেও কোন ধরনের কপি নিউজ দিবেন না। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, আমার বক্তব্য এখানেই শেষ করছি।
সর্বশেষ প্রধান অতিথির বক্তব্য দানকালে বলেন, আমি শুরুতেই আনন্দিত এবং এই অনুষ্ঠানের আয়োজন আমাকে অনেক আনন্দ দিচ্ছে কারণ হলো এই যুবক বয়সে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তুলে নিয়ে সফল ভাবে চলা অনেকটা কঠিন হয়ে পড়ে, এই কঠিন মুহূর্তকে সামনে রেখে ই সততার আদর্শকে ধারণ করে এক ঝাঁক যুবক যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে , আমি সেই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি আমি চাই তিল তিল করে গড়ে ওঠা, এই প্রতিষ্ঠানটি একদিন আরো বড় হবে এবং বড় হোক এটাই আমার কামনা। আজকের এই প্রতিষ্ঠানের জন্য এবং মহৎ এই উদ্যোক্তাদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি।
এসময় জোবায়ের হক, রিফাত ,আলী আকবর সুমন, খালিদ হাসান নিশাত, কাউসার হোসেন, এরশাদুল ইসলাম হৃদয়, নূর হোসেন, জামাল হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews