1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। লালমাইয়ে বাগমারা আল মোকাররম মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রাজবাড়ীর দুইটি আসনে মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে। নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি,ইয়াবা ও নগদ অর্থ,১৪ টি দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার । নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না- এবিএম সিরাজুল মামুন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেশকে আর কোনোভাবেই বিভক্ত করতে দেওয়া হবে না – জামায়াত আমির দুর্দিনে গোপালগঞ্জ বাসীকে রক্ষার জন্যই বিএনপি ত্যাগ করিনি এস এম জিলানী ঘোড়াঘাটে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেল সেক্টর কমান্ডার। আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।  

দেশের ১১৩ দলকে পেছনে ফেলে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিংয়ে ১ম শাবিপ্রবি 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মোট ১১৩টি দলকে পেছনে ফেলে ‘আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪’ চ্যাম্পিয়ন হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘সাস্ট ফ্যানাটিকস’। গতকাল শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসসি ফেস্ট-২০২৪ স্ট্যান্ডিংস প্রতিযোগিতায় সর্বোচ্চ সমস্যা সমাধান করে দেশীয় প্রোগ্রামিং গণ্ডিতে এই সাফল্য পেয়েছে সাস্ট ফ্যানাটিকস।

চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান নাঈম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলফেহ সানি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারওয়ার রিফাত।

শাবিপ্রবির চ্যাম্পিয়ন দলের সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলফেহ সানি বলেন, ‘আজকের প্রোগ্রামিং প্রতিযোগিতায় পরীক্ষকেরা প্রতি দলকে ১২টি প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে দেয়। এসব সমস্যা সমাধানের সময়সীমা ছিল পাঁচ ঘণ্টা। আমাদের দল সাস্ট ফ্যানাটিকস্ সবচেয়ে কম সময়ের মধ্যে সাতটি সমস্যা সমাধান করে, যার জন্য এই কনটেস্টে আমরা চ্যাম্পিয়ন হই। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার দলও সাতটি সমাধান করে। কিন্তু তারা সমাধান করতে আমাদের তুলনায় অধিক সময় নিয়েছে। যার কারণে তাঁরা দ্বিতীয় হয়েছে।’

শাবিপ্রবির প্রোগ্রামিং দলগুলোর তত্ত্বাবধায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ কে এম ফখরুল হোসাইন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করছে। দেশীয় পর্যায়ে সেরা হওয়া ফোকাস না, আমাদের ফোকাস আন্তর্জাতিক পর্যায়ে সেরা হওয়া। কিছুদিন আগেও কাজাখস্তানের কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ৭০তম স্থান অর্জন করে। সেখানে আমরা নবমবারের মতো অংশগ্রহণ করার সুযোগ পাই, যা ছিল দেশের দ্বিতীয় সর্বোচ্চ সুযোগ।

ফখরুল হোসাইন আরও বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া। সামনে ডিসেম্বরে ঢাকা রিজওনাল একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে পারব।’

১১৩টি দলের মধ্যে থেকে সাস্ট ফ্যানাটিকসসহ ফাইমডেসাং, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্, সাস্ট মাইগ্রোসেনা, সাস্ট রোলডব্যাক ও সাস্ট জুভেনাইল—এই ছয় প্রোগ্রামিং দল অংশগ্রহণ করে। তার মধ্যে ফাইমডেসাং অষ্টম, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্ ১৩তম, সাস্ট মাইগ্রোসেনা ১৯ তম, সাস্ট রোলডব্যাক ৬৮তম ও সাস্ট জুভেনাইল ৭৮তম স্থান অর্জন করে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা হচ্ছে জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার একটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট