1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ঈদে নেই চেনা সেই আমেজ: দুশ্চিন্তায় আজমিরীগঞ্জের ব্যবসায়ীরা বাহুবল মিরপুরে ধর্ষণের অভিযুক্ত নুরু হক,র‍্যাবের অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতির ঘটনায় ডাকাত শাহীনুর গ্রেফতার। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই কোটালীপাড়ায় মিলাদ মাহফিলে এস এম জিলানী লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অত্যাধুনিক অস্ত্র চাইনিজ রাইফেলসহ দুই যুবক গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃনরসিংদীতে এবার অত্যাধুনিক অস্ত্র চাইনিজ রাইফেল সহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০) ও রাজধানী ঢাকার দোহার থানার জয়পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে আশিক মিয়া (২০)। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক বলেন , জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় নরসিংদী জেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার সহ অপরাধীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশ নিয়মত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নরসিংদী মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। গত শনিবার বিকেল সাড়ে ৪টায় উপপরিদর্শক আজিজুল ইসলাম নাইমের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বীরপুর এলাকায় জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাব্বির ও আশিককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে একপর্যায়ে আশিক স্বীকার করেন যে তাদের দখলে একটি চায়নিজ রাইফেল রয়েছে। পরে তার কথামত ৩ নভেম্বর দিবাগত রাতে জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি চায়নিজ রাইফেল উদ্ধার করা হয়।তিনি আরও জানান, সাব্বির ও আশিক ভিন্ন জেলার বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে জাকির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে সপরিবারে বসবাস করে আসছে। তাদের বিরুদ্ধে পূর্বে থানায় কোনো মামলা না থাকলেও তারা উঠতি বয়সের সন্ত্রাসী। আটককৃতদের বিরুদ্ধে পরস্পর জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের দখলে রাখার অপরাধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়ছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট