1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

পাইকগাছায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিলালের উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পাইকগাছা উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সোমবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার পোস্ট অফিসের সামনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহর আলী সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তুষার কান্তি মন্ডল,পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকী,সদস্য সচিব মোস্তফা মোড়ল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এ্যাড সাইফ সুমন,যুব নেতা হুরায়রা বাদশা,বিএম আকিজ উদ্দিন,প্রভাষক মনিরুজ্জামান মনি,মেছের আলী সানা, শহিদুর রহমান শহীদ,সরোজিত ঘোষ দেবেন, আরিফুল ইসলাম,কৃষকদলের সাধারন সম্পাদক  আবুল কাশেম,টি,এম শিমুল,মারিফুল হক প্রিন্স,আহছান গাজী,নাজমুল হুদা মিন্টু,রায়হান পারভেজ টিপু,কুদ্দুস গোলদার,জুলফিকার জুলু,মাসুম হাজরা,মামুন গাজী,শাহীন মোড়ল,লুতফর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধান অতিথি ডাঃ আব্দুল মজিদ ও সমাবেশে বক্তারা বলেন,

খুলনা জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা,জেলা যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক,সর্বজন প্রিয় যুবনেতা হাবিবুর রহমান বেলালের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।অবিলম্বে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট