1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

পানছড়িতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

মোঃ হেলাল উদ্দিন:: খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য জেলা খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়িতে বিভিন্ন এলাকায়
গত ২১ আগস্ট ২০২৪ তারিখ হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা এবং ভুমিধ্বস এর ফলে খাগড়াছড়ি পার্বত্য জেলার কিছু এলাকা প্লাবিত হয়। প্লাবিত এলাকার সাধারণ জনগণের ঘরবাড়ী, আসবাবপত্র, ফসলাদিসহ বিভিন্ন জিনিসপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় তাদের জীবন যাপন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এমতাবস্থায়, খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোন কর্তৃক ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের সাহায্যার্থে ঢেউটিন প্রদান এবং ঘরের আসবাবপত্র ক্রয় বাবদ নগদ অর্থ প্রদান করার উদ্যোগ গ্রহণ করে।

আজ ০৫ নভেম্বর ২০২৪ তারিখ ১২ ঘটিকায় পানছড়ি সাব জোনের আওতাধীন বিভিন্ন এলাকার (পানছড়ি বাজার, দমদম, টিএন্ডটি টিলা, তালুকদারপাড়া, কলাবাগান, ত্রিপুরা পাড়া) ১১টি ক্ষতিগ্রন্থ অসহায় পরিবারের মাঝে সর্বমোট ৪০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

উক্ত অনুদান সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ জায়েদ- উর-রহমান-অয়ন, পানছড়ি সাব জোন কমান্ডার এবং লেঃ সাদ হোসেন। এ সময় সাব জোন কমান্ডার বলেন ভারী বর্ষণে জলাবদ্ধতা ও ভূমি ধ্বসের কারণে পানছড়ি সাব জোনের আওতাধীন পানছড়ি সদরস্থ চেঙ্গী নদী প্লাবিত হয়ে চেঙ্গী নদীর তীরবর্তী এলাকাসমূহ প্লাবিত হয়ে ঘরবাড়ি, ফসলাদি, গবাদিপশুসহ, বিভিন্ন আসবাবপত্রের ক্ষতিসাধন হয় যার উদ্ধার কার্যক্রমে খাগড়াছড়ি জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে যথাযথ ভূমিকা পালন করে। উক্ত প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারদের মাঝে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম গ্রহণ করে। পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট