মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

গোপালগঞ্জে কাশিয়ানীতে ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসষ্টান্ড থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার আইন্তা পশ্চিম পাড়ার মোঃ জাকির হোসেনের স্ত্রী ফারহানা আক্তার (৩০), হাসান মিয়ার স্ত্রী ফারজানা ইসলাম (৩৫) ও মৃত আশরাফ হোসেনের স্ত্রী ডলি বেগম (৪৫)। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ভাটিয়াপাড়া গোলচত্তরের নড়াইল এক্সপ্রেস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাসী করে তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৬।

র‌্যাবের সূত্রে আরো জানা যায় ,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আজ বুধবার ৬ নভেম্বর গ্রেপ্তারকেৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার পরিদর্শক মোঃ শফি উদ্দিন খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews