1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে দীঘি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব, জনমনে প্রশ্ন ও হতাশা। যৌতুক নির্যাতনে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার ঘোড়াঘাটে বসতবাড়িতে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা। তেল বাজার থেকে উধাও এবং জ্বালানি তেলে নৈরাভোজ্যজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১দলীয় ঐক্যের লিফলেট বিতরণ। হবিগঞ্জের কালীগাছতলায় সেনাবাহিনীর অভিযানে চাঁদা উত্তোলনের দায়ে ৩জন আটক। কাকাইলছে মাহতাবপুরের রাস্তার বেহাল অবস্থা,পাকাকরণের দাবি এলাকাবাসীর। পাংশায় পেঁয়াজ ব‍্যাবসায়ীর ১ লক্ষ টাকা ছিনতাই। তানোরে মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট ইউনিয়ন পর্যায়ের ফুটবলে সেরা টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রামপালে তিন দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।

’বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রামপালে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি.এম. রফিক আহম্মেদ।
এর আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা স্থলে গিয়ে শেষ হয়।
রামপাল উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ। শিক্ষক মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, বাগেরহাটের বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা জি,এম রফিক আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম, বাগেরহাট রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধু, রামপাল থানার ওসি মো. সেলিম রেজা, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রামপাল উপজেলা সামাজিক বন কর্মকর্তা গোলাম কবির, সুপার আব্দুল কাদের প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বৃক্ষ আমাদের রক্ষা করে। সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। তাই উষ্ণতা কমাতে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি নিরৎসাহিত করতে হবে বৃক্ষ নিধনকে। জন্মদিনে কেক বা বিভিন্ন দামী সামগ্রী উপহার না দিয়ে গাছের চারা উপহার দিতে সবাইকে উদ্ভুদ্ধ করতে হবে বলেও বক্তারা জানান।
পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। মেলায় প্রায় ৭০ প্রজাতির বৃক্ষসহ মোট ৫টি নার্সারি অংশগ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট