বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত,সারজিস-নাসীরুদ্দীন। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
Title :

সিলেটের কানাইঘাটে বন্ধুর ক্ষুরের আঘাতে  ছাত্রদল নেতা মুমিন খুন!

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের কানাইঘাট পৌরসভায় সোমবার বিকালে মর্মান্তিক একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাত্রদল নেতা মো. আব্দুল মুমিন (২৮) বন্ধুর হাতে খুন হয়েছেন। মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভার আল-আমিন ফার্মেসির সামনে মুমিন এবং তার বন্ধু রাজু আহমদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। স্থানীয়রা মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুমিন ও রাজুর মধ্যে পূর্বে কিছু দ্বন্দ্ব চলছিল। মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন, এবং রাজু স্থানীয় বাজারে মোবাইল ফোনের ব্যবসা করতেন। কিছুদিন আগে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়, যার জের ধরে এই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত রাজু পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজু ঘটনার পর থেকে পলাতক রয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews