1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ঐতিহাসিক ঘোড়াঘাটের উন্নয়ন মূলক পরিকল্পনার চতুর্থ প্রস্তাবনা। ঘোড়াঘাট থানায় আটককৃত কোটি কোটি টাকার সম্পদ অজতনে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। রাজবাড়ীতে ১২ বছরের বাকপ্রতিবন্ধিকে ধর্ষণ, ৫৮ বছরের ধর্ষক গ্রেপ্তার। মাধবপুর কৃষি জমি,ছড়া,থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, মুকসুদপুরে হাসপাতাল থেকে দুই মহিলা দালালকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২ পাংশায় গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার। জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১

গোপালগঞ্জে  সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী নুরু সিকদার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে গোপালগঞ্জ সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ব্যবসায়ী ‍নুরুল ইসলাম সিকদার(৫০)নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক লাভলু মিয়া বাবু নামে অপর এক ব্যবসায়ী। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় ঢাকা – খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহত নুরুল ইসলাম সিকদার শহরের সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিয়ানী হাইওয়ে পুলিশের এস,আই মোঃ রোমান মোল্লা জানান, নুরুল ইসলাম তার ঠিকাদারী কাজের সাইট পরিদর্শন শেষে মোটরসাইকেলে করে সদর উপজেলার কাঠি থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম মোড় হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মোটর সাইকেলের পিছনের সিটে বসে থাকা নুরুল ইসলাম সিকদার সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।এসময় মোটর সাইকেল চালক লাভলু মিয়া(৫০)মারাত্মক আহত হয়। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট