1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমতপুর গ্রামে নিরীহ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে সোহেল চক্র। বাগেরহাট প্রেসক্লাবে ইফতার মাহফিলে ঐকবদ্ধ ৪ এমপি নরসিংদীর শিবপুরে মেডিকেল কলেজ হবে আলহাজ্ব মনজুর এলাহী এমপি। দিনাজপুরের কাহারোলে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিদ্যালয়ের টাকা উত্তোলন, তদন্ত শুরু করেছে মাউশি চুনারুঘাটে র‍্যাবের অভিযানে কালভার্টের নিচে থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত। মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস

রাজারহাটে মসজিদে হামলার হুমকির অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

 

রাহেনুল ইসলাম রাজার হাট প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলিম উম্মাহার ইবাদতঘর মসজিদে সনাতনীদের হামলার নির্দেশ ও পরিকল্পনার অভিযুক্ত আসামি বিশ্বনাথ কর্মকারকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিশ্বনাথ কর্মকার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের বাসিন্দা কার্তিক চন্দ্র কর্মকারের ছেলে ও যুবলীগকর্মী। জানা গেছে,
২২শে নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নস্থ কামার পাড়া বাজারের অবস্থিত মসজিদে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার হুমকি দাতা পরিমল চন্দ্র কর্মকারসহ কয়েকজন উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম উত্তপ্ত কামার বাজার পরিদর্শন করেন এবং তৌহিদী জনতাকে শান্ত থাকার আহবান জানিয়ে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার দায়ে যে কোন মুল্যে অপরাধী পরিমল কর্মকারকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি প্রদান করে উত্তপ্ত পরিবেশ শান্ত করেন।

পরে রাজারহাট উপজেলা ছাত্রদল আহবায়ক সদস্য ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন শাখা ছাত্রদল সহ-সভাপতি সোহান খন্দকার বাদি হয়ে চারজনের নামে রাজারহাট থানায় এজাহার দাখিল করেন।অপর দুই আসামি হলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার,
পরিমল চন্দ্র কর্মকার ও পল্লব কর্মকার। এ বিষয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম রেজা বলেন,থানার মামলা নাম্বার ০৭ তারিখ ২৭/১১/২০২৪ ইং ধারা-২৯৫ (ক)/২৯৮ পেনাল কোড তৎসহ ২৫/২৮/২৯/৩১/৩৩ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এরজাহার নামীয় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।এজাহারের অপর তিন আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট