1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :

বকশীগঞ্জের পাহাড়ী জনপদে জনপ্রিয় হচ্ছে কমলার চাষ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

বকশীগঞ্জ,জামালপুর প্রতিনিধি।
জামালপুর জেলার ভারত সীমান্তবর্তী বকশীগঞ্জের গাঁরো পাহাড়ের পাদদেশে সাঁতানীপাড়া গ্রামের, কৃষক সরদার আলী কমলার চাষ করে সফল হয়েছেন। সরদার আলীর কমলা চাষে সফলতা দেখে পাহাড়ী জনপদের অনেক কৃষকই এখন কমলা চাষে আগ্রহী হয়ে পড়েছে।
বকশীগঞ্জ উপজেলার গাঁরো পাহাড়ের পাদদেশে সাতানীপাড়া গ্রামের ওই কমলা বাগানে থোকায় থোকায় ঝুলছে টস টসে কমলা। ওই কমলার বাগান দেখতে আশেপাশের কৃষক আর উৎসুখ দর্শনার্থীদের ভীড় জমেছে পাহাড়ী জনপদের ওই কমলার বাগানে।
কমলা চাষী কৃষক সফদার আলী জানান চার বছর আগে তার এক আত্মীয় কমলা বাগান দেখে তিনি কমলা চাষে ঝুঁকে পরেন। পরে কুষ্টিয়ায় একটি বাগান থেকে তিনি নাভীজাতের চারা সংগ্রহ করে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তার বাড়ির আঙ্গিনায় ৫৬ টি কমলার চারা রোপণ করেন।
প্রথমে সে ৩০ হাজার টাকা খরচ করে বাগান শুরু করেন। প্রথম মৌসুমে ফলন কম হলেও এবার তার বাগানের ৫৬ টি গাছে বিপুল পরিমাণে ফল হয়েছে ।তিনি আরো জানান , প্রথম বার কমলা চাষের বিষয়ে তেমন কোন অভিজ্ঞতা না থাকায় লাভের মুখ দেখতে পায়নি। এবার ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন। তার বাগান দেখে গ্রামের অনেকেই কমলা চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান কৃষক সফদার আলী গত ২ বছর যাবত কমলার চাষ করে আসছেন। প্রথম চাষের পর ফলন কম পাওয়ায় পরবর্তীতে তিনি কৃষি অফিসে যোগাযোগ করেন । সেই থেকে কৃষি কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণ ও পরামর্শে এবার অধিক ফলন হয়েছে। আর ওই কমলা বাগান করে লাভবান হয়েছেন কমলা চাষী কৃষক সফদার আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট